
দিনরাত সংবাদ ::সুনামগঞ্জ জেলাধীন মধ্যনগর থানা পুলিশ গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চামরদানী (মাইজপাড়া)গ্রামের এক মাদক ব্যবসায়ীকে ১২ বোতল ভারতীয় এসি ব্ল্যাক মদসহ গ্রেফতার করেছে।আটককৃত আসামী চামরদানী গ্রামের আয়াছ উদ্দিনের ছেলে রুবেল মিয়া (৩২) কে তার নিজ বসত ঘর থেকে ১২ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করে।এই বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল চন্দ্র দেব জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রুবেলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে। এবংমধ্যনগর থানাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান চলমান থাকবে।