, ,

আশার আলো দেখছে দিরাই উপজেলার ঝুকিপূর্ণ মিলনগঞ্জ বাজারের ব্রিজ 

admin
প্রকাশিত February 18, 2022, 03:06 AM
আশার আলো দেখছে দিরাই উপজেলার ঝুকিপূর্ণ মিলনগঞ্জ বাজারের ব্রিজ 

 

এস এম উমেদ আলী//

 

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে আশার আলো দেখছে দিরাই উপজেলার মিলনগঞ্জ বাজারের পাশে ঝুকিপূর্ণ ব্রিজটি।

 

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের

সুরাই নদীর ওপর ৮০র দশকে নির্মিত মিলনগঞ্জ বাজারের পাশে ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করে।ব্রীজ পূণঃনির্মানের জন্য অতি দ্রুত সময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য ৪ গ্রামের ৪ জনকে দায়িত্ব ও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি’র সাথে সাক্ষাৎ করা হয়। মন্ত্রী মহোদয় ডিওলেটারও দেন।

দীর্ঘ প্রতিক্ষার পর কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেন একরার’এর প্রচেষ্টায় ড. জয়াসেন গুপ্তা এমপির ডিওলেটার দেওয়ায় দ্রুত কাজ হবে বলে এলাকাবাসী উৎফুল্ল!

 

আজ বৃহস্পতিবার ১৭ই ফেব্রুয়ারী ঝুকিপূর্ণ ব্রিজের ম্যাপ/ পরিমাপ করেন দিরাই উপজেলার প্রকৌশলী সাগর ইসলাম ও সার্ভেয়ার ফারুক মিয়া মেজারমেন্টস সম্পন্ন

করেন।

 

এসময় উপস্থিত ছিলেন- ২নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল ওদুদ খান, হাতিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য

শাহরিয়ার আহমেদ শামিম,মাও. সৈয়দ কবীর আহমদ,মাও. কবীর আহমদ,৩ নং ওয়ার্ড সদস্য মোঃ সানুর মিয়া,সাবেক মেম্বার সৈয়দ ইয়াউর রহমান,সৈয়দ আলী আহসান মনোহর,হুমায়ুন আজাদ চৌঃ,ওয়াছিদ হাসান,সৈয়দ নাজমুল হুদা কিবরীয়া, ছাত্র নেতা সৈয়দ সাবের হোসেন বিজয়, মো.ফাহিম প্রমুখ!

 

উল্লেখ্য, আশির দশকের এ পুরাতন ব্রিজটি চলাচলের অযোগ্য অনেক আগ থেকেই।

তারপরও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে হাজারো স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা।

ব্রিজটির রেলিং ভেঙ্গে পড়েছে অনেক আগ থেকেই, প্রায় জায়গায় সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের।পিলারের রড বের হয়ে এলোপাতাড়ি ভাবে আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেবুতে অনেকেই লিখছেন এ ব্রিজ নিয়ে, ফুটে উঠেছে হতাশা ও ক্ষোভ!

 

হাবিবা আক্তার ///