
পারিবারিক অনুশাসন অমান্য করা, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী জীবনযাপন, অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়া এবং অসামাজিক আচরণের কারণে নিজের দ্বিতীয় পুত্র শাহরিয়ার হোসেনকে (জন্মতারিখ: ২২/০৬/১৯৯৮ খ্রি.) সামাজিকভাবে ত্যাজ্য ঘোষণা করেছেন মা ফাতেমা আক্তার রুমা।
গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে সিলেট নোটারী পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে এক হলফনামার (সিরিয়াল নং- ০৮/২৬) মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
হলফনামা সূত্রে জানা যায়, সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার মোল্লাবাজার/লালাবাজারের তেতলী উত্তরপাড়া গ্রামের মৃত মো. হোসেন আলীর ছেলে শাহরিয়ার হোসেন বিগত চার বছর ধরে গ্রিসে বসবাস করছেন। সেখানে অবস্থানকালে সে পারিবারিক ও ধর্মীয় অনুশাসন বহির্ভূত জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে বারবার বোঝানোর চেষ্টা করা সত্ত্বেও সে অসামাজিক ও উশৃঙ্খল আচরণ বজায় রাখে এবং পরিবারের সঙ্গে সমস্ত যোগাযোগ ও সামাজিক সম্পর্ক ছিন্ন করে।
ফাতেমা আক্তার রুমা জানান, ছেলে শাহরিয়ারের এসব কর্মকাণ্ডের কারণে পরিবার সামাজিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত ও অপমানিত হয়েছে। ফলে বাধ্য হয়ে তিনি তাকে সামাজিকভাবে ত্যাজ্য ঘোষণা করেছেন।
এই বিজ্ঞপ্তির মাধ্যমে আরও জানানো যাচ্ছে যে, অদ্য হতে শাহরিয়ার হোসেনের সাথে তার পরিবারের কোনো প্রকার পারিবারিক বা সামাজিক সম্পর্ক থাকবে না এবং সে পরিবারের কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির অংশীদার থাকবে না। একই সাথে ভবিষ্যৎ জীবনে তার কোনো প্রকার লেনদেন বা কর্মকাণ্ডের দায়ভার তার পরিবার বহন করবে না।