, ,

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি হলেন অ্যাডভোকেট মির্জা হুসাইন

Jakaria Jusef
প্রকাশিত October 7, 2026, 04:37 AM
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি হলেন অ্যাডভোকেট মির্জা হুসাইন

সিলেট প্রতিনিধি:

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মির্জা হুসাইন। তিনি সিলেটের ধল গ্রামের কৃতিসন্তান।

সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (সলিসিটর অনুবিভাগ) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাডভোকেট মির্জা হুসাইন সিলেটের বিচারিক আদালতে সরকারি আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন এ দায়িত্বের মাধ্যমে বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষের হয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অ্যাডভোকেট মির্জা হুসাইনের অতিরিক্ত পিপি হিসেবে নিয়োগের খবরে ধল গ্রামসহ স্থানীয় বিভিন্ন মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এ অর্জনে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয়রা বলেন, আইন পেশায় দক্ষতা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবে তাঁর এ নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আশা প্রকাশ করেন, অ্যাডভোকেট মির্জা হুসাইন সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন এবং বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।

তাঁরা তাঁর কর্মজীবনের সাফল্য, উত্তরোত্তর সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।