, ,

ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর বিএনপি নেতা আব্দুস সোবহান

admin
প্রকাশিত December 27, 2020, 03:58 PM
ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর বিএনপি নেতা আব্দুস সোবহান

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

ইংরেজি নববর্ষ ২০২১ সালের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামারখাল গ্রাম নিবাসী বিশিষ্ট সমাজ সেবক জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান জগন্নাথপুর উপজেলাবাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে ইংরেজি নববর্ষ ২০২১ সালের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ইংরেজি নববর্ষ ২০২১ সাল প্রায় সমাগত। আর মাত্র কয়েক দিন বাকী শুরু হচ্ছে ১ জানুয়ারী ইংরেজি নববর্ষ ২০২১ সালের প্রথম মাস। এই কামনা করি নববর্ষ আমাদের জীবনে বয়ে আনুক সুখ-শান্তি আর সমৃদ্ধি। আসুন আমরা সবাই মিলেমিশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করি। করোনাকালীন এই কঠিন সময়ে অসহায় মানুষের মাঝে আমাদের সর্ব সামর্থ্যটুকু ঢেলে দেই। নববর্ষের আনন্দ ভাগ করে নেই। আমরা সবাই মিলেমিশে নববর্ষ উদযাপন করি।
সমাগত ইংরেজি নববর্ষ ২০২১ সাল সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজে সৃষ্টি হউক সম্প্রীতি সৌহার্দ্যের মেলবন্ধন এই আশাবাদ ব্যাক্ত করেন তিনি।