, ,

ইনবাউন্ড ট্যুর অপারেটস গ্রুপ অব সিলেট এর পক্ষ থেকে নতুন ব্যবস্থাপক মোঃ ফারুক আলমকে সংবর্ধনা

admin
প্রকাশিত November 22, 2020, 05:19 PM
ইনবাউন্ড ট্যুর অপারেটস গ্রুপ অব সিলেট এর পক্ষ থেকে নতুন ব্যবস্থাপক মোঃ ফারুক আলমকে সংবর্ধনা

 

এস এম উমেদ আলীঃ

বাংলাদেশ বিমান এয়ারলাইনসের সিলেট জেলা শাখার নতুন ব্যবস্থাপক মোঃ ফারুক আলমের যোগদান উপলক্ষে এবং ব্যবস্থাপক শাহ নেওয়াজ মজুমদারের বিদায়ী উপলক্ষে ইনবাউন্ড ট্যুর অপারেটস গ্রুপ অব সিলেট এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়!

ইনবাউন্ড ট্যুর অপারেটস গ্রুপ অব সিলেটের সভাপতি মোঃ জিয়াউর রহমান খান রেজওয়ান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ আলী’র পরিচালনায় বক্তব্য রাখেনঃ মো: শাহনেওয়াজ মজুমদার বিদায়ী জেলা ব্যবস্থাপক,এনায়েত আলী সরকার ভারপ্রাপ্ত জেলা ব্যবস্থাপক, মো: ফারুক আলম নতুন জেলা ব্যবস্থাপক,মো: মাহমুদুর রহমান মাছুম ম্যানেজার,মো: মাহফুজুর রহমান ম্যানেজার বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিলেট!
ইনবাউন্ড ট্যুর অপারেটস গ্রুপ অব সিলেটের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান রুশো চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ-সম্পাদক মোঃ মোজাম্মেল হুসেন রুবেল, পরিচালক সিরাজ উদ্দিন, পরিচালক মোঃ মহিবুল হক, পরিচালক দিদার আহমদ, পরিচালক আব্দুল রশিদ, সদস্য মোঃ আবুল কালাম মিটু, সদস্য মতিউর রহমান প্রমূখ!

বিদায়ী অফিসার মোঃ শাহনেওয়াজ মজুমদার তার বক্তব্যে বলেন দীর্ঘদিন সিলেট কাজ করে আপনাদেরকে অনেক সময় সুষ্ঠু সার্ভিস দিতে পারিনি বলে আন্তরিক দুঃখিত,তবে আপনাদের ভালবাসা চিরদিন মনে থাকবে।
তিনি আরও বলেন সিলেট একটি পর্যটন এলাকা,এখানে পর্যটন শিল্পের সম্ভাবনা খুব বেশি।
আপনাদের ইনবাউন্ড ট্যুর অপারেটস গ্রুপ অব সিলেট একদিন অনেক দূর এগিয়ে যাবে!
অনুষ্ঠান শেষ বিদায়ী ব্যবস্হাপক মোঃ শাহনেওয়াজ মজুমদার কে ক্রেষ্ট প্রদান এবং নতুন ব্যবস্হাপক মোঃ ফারুক আলমকে ফুল দিয়ে বরণ করা হয়!