
দৈনিক সিলেটের দিনরাতঃ
ছাত্রলীগ নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার শনিবার দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি পাপ্পু চন্দ, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারি, শফিকুল ইসলাম কাজল, ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা, দীপঙ্কর শর্মা প্রমুখ।
সংগ্রহীতঃ