
দিনরাত ডেস্কঃ সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ তরুণীকে চার দুর্বৃত্ত ৩০ মিনিটে ধর্ষণ করে। ধর্ষণ শেষে নিজ থেকে তরুণীটি ধর্ষণের কথা জানায় স্বামীকে। এসএমপির শাহপরান থানায় তরুণীর স্বামীর দায়ের করা মামলা থেকে পাওয়া গেছে ওই তথ্য।
মামলার এজাহারে বলা হয়েছে, ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে ওই তরুনী ও তার স্বামী এমসি কলেজের প্রধান ফটকে আসেন বেড়াতে। সেখান থেকে দুর্বৃত্তরা তাদেরকে জিম্মি করে এমসি কলেজ ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে নিয়ে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে প্রাইভেট কারের মধ্যে পালাক্রমে ধর্ষণ করে চার দুর্বৃত্ত। এরা হলেন সাইফুর রহমান, তারেকুল ইসলাম তারেক, শাহ মাহবুবুর রহমান রনি ও অর্জুন লস্কর। মামলায় বলা হয়েছে পালাক্রমে ধর্ষণ শেষে ৩০ মিনিট পর তরুণী প্রাইভেট কার থেকে নেমে আসেন কাঁদতে কাঁদতে।