, ,

করোনার টিকা নিলেন দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী

প্রকাশিত February 15, 2021, 04:07 PM
করোনার টিকা নিলেন দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী

দিরাই প্রতিনিধিঃ

সস্ত্রীক করোনার টিকা নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা টিকা গ্রহণ করেন। নাছির উদ্দিন চৌধুরীর পর তার স্ত্রী রাবেয়া চৌধুরী শেলীও করোনার টিকা গ্রহণ করেন। এ সময় তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় টিকা গ্রহণ করেন। প্রথমে, তিনি ও পরে তার স্ত্রী রাবেয়া চৌধুরী শেলী টিকা নেন। স্বাভাবিকভাবেই তারা টিকা নিয়েছেন। টিকা গ্রহণের পর কোনো ধরনের সমস্যা তারা অনুভব করেননি বলে জানিয়েছেন নাছির চৌধুরীর ভাই মিলন চৌধুরী।