, ,

করোনায় বিপর্যস্ত লন্ডন, ১৯৯ যাত্রী সিলেটে ৯ জন কোয়ারান্টাইনে

admin
প্রকাশিত December 24, 2020, 01:18 PM
করোনায় বিপর্যস্ত লন্ডন, ১৯৯ যাত্রী সিলেটে ৯ জন কোয়ারান্টাইনে

দিনরাত ডেস্কঃ করোনা মহামারী লন্ডনে নতুনরুপে ভয়ংকর হয়ে সমগ্র যুক্তরাজ্যেকে আতংকের জনপদে পরিনত করেছে। বাংলাদেশে ও সিলেটী অধ্যুষিত এলাকায়ও  এই মহামারীতে করেকজন ইতিমধ্যে প্রাণ হারালে আমাদের প্রবাসীরা দেশে ফিরতে শুরু করেছেন। মাতৃভূমিতে ফিরতে তারা করোনা ভাইরাস  নেগেটিভ না পজেটিভ তা নিশ্চিত করে রওনা দিচ্ছেন।  আজ সকালে ১৯৯ যাত্রীনিয়ে সিলেটে ফিরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।  তার মধ্য ৯ জনের করোনা রিপোর্টে গরমিল পাওয়ায় তাদেরকে কোয়ারান্টাইনে নেওয়া হয়েছে। তাই জনমনে আশংকা হচ্ছে কিভাবে যুক্তরাজ্যর মতো উন্নত দেশে করোনা রিপোর্টে গরমিল হয়। ওসমানী বিমানবন্দরে কড়া নজরদারীসহ বিশেষ করে করোনা বা নতুন ভাইরাসে কেউ আক্রান্ত থাকলে তাদেরকে চিকিৎসা শেষে বাড়ীতে পৌঁছানো জরুরী বলে মনে করেন সচেতন মহল।  রেমিট্যান্স যুদ্ধরা দেশে আসবেন অবশ্যই কিন্তু প্রিয় মাতৃভূমিকে ও নিজেদের পরিবার পরিজনকে সুস্থ রাখতে যেনো তারা অধিক সচেতন ও দায়িত্বশীল থাকেন সেই প্রত্যাশা দেশ বিদেশে অবস্থানরত সকলের। আমাদের  বিমানবন্দরে জরুরিভিত্তিতে প্রয়োজন করোনা চিকিৎসার আর ও উন্নত ক্যাম্প।