, ,

কলকলিয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হাসিম এর মোরগ প্রতীকের সমর্থনে মিছিল

admin
প্রকাশিত December 24, 2021, 01:30 PM
কলকলিয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হাসিম এর মোরগ প্রতীকের সমর্থনে মিছিল

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুর এর কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মোঃ আব্দুল হাসিম এর মোরগ প্রতীকের সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর ৬ নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী ( বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মোঃ আব্দুল হাসিম এর মোরগ প্রতীকের সমর্থনে দিলোয়ার হোসেন ( পাইলট) এর নেতৃত্বে অত্র ওয়ার্ড এর সবকটি সড়ক সহ কলকলিয়া বাজার প্রদক্ষিণ শেষে মেম্বার পদপ্রার্থী মোঃ আব্দুল হাসিম এর বাড়ীতে ফিরে সম্পন্ন হয়েছে।
এই মিছিলে প্রায় তিন শতাধিক জনতা উপস্থিত ছিলেন।