, ,

কলকলিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান হাশিমের মৃত্যুতে বিএনপি নেতা সোবহানের শোক প্রকাশ

admin
প্রকাশিত January 20, 2021, 08:32 PM
কলকলিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান হাশিমের মৃত্যুতে বিএনপি নেতা সোবহানের শোক প্রকাশ

 

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

কলকলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোঃ আব্দুল হাশিম এর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বিএনপি নেতা মোঃ আব্দুস সোবহান ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর বর্তমান চেয়ারম্যান কামারখাল গ্রাম নিবাসী মরহুম আলহাজ্ব মোঃ আব্দুল হাশিম এর মৃত্যুতে এক শোক বার্তায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন বিশিষ্ট সমাজ সেবক জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান।
উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর বর্তমান চেয়ারম্যান কামারখাল গ্রাম নিবাসী মরহুম আলহাজ্ব মোঃ আব্দুল হাশিম(৬৫) গতকাল ১৭ ই জানুয়ারী রোজ রবিবার দিবাগত রাত ১০ টা ৩০ মিনিট এর সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়াইন্নাহ ইলাহি রাজিউন)।