
কানাইঘাট প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় সিলেটের কানাইঘাটে নারী নির্যাতন ও সামাজিক অপরাধ বিরোধী সমাবেশ গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যেগে অটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিলেট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মলয় ভুষন চক্রবর্তী, কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী। বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহিউদ্দিন, সমাজকর্মী ডাঃ ময়নুল হক, শমসের আলম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় ও মোবাইল ফোনের অপব্যবহারের কারনে নারী নির্যাতন সহ নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ড সমাজে ঘটছে। এসব অপরাধ বন্ধ করতে হলে অভিভাকরা তাদের ছেলে-মেয়েদের প্রতি খেয়াল রাখাসহ পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের উপর গুরুত্ব দিতে হবে। তাহলে সমাজ থেকে এসব অপরাধ অনেকটা কমে যাবে। দেশে নারীরা ক্ষমতায়ন বাড়লেও নানা করনে নারীরা তাদের অধিকারের প্রতি সৌচ্চার না থাকার কারনে ঘরে-বাহিরে নির্যাতনের শিকার হচ্ছেন এক্ষেত্রে তাদের আরো সৌচ্ছার হওয়ার আহ্বান জানান।