, ,

কানাইঘাটে সরকারী গেজেটভুক্ত সড়কের মাইল ফলক নির্মাণে সংসদ সদস্যের নামে মিথ্যাচার

admin
প্রকাশিত October 28, 2021, 04:55 AM
কানাইঘাটে সরকারী গেজেটভুক্ত সড়কের মাইল ফলক নির্মাণে সংসদ সদস্যের নামে মিথ্যাচার

কানাইঘাট প্রতিনিধি ঃকানাইঘাট হাজি আব্দুল সড়কের মাইল ফলক পূণরায় নির্মানে সংসদ সদস্যের বক্তব্যের তথ্য বিভ্রাট করেছে কাশেম চক্র।গতকাল দুপুরে উক্ত মাইল ফলক নির্মানের জন্য টিকাদারী প্রতিষ্ঠান বাউরবাগ আব্দুল হামিদ সড়কে নির্মান করতে গেলে সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার উক্ত মাইল ফলক নির্মান করতে নিষেধ করেছেন বলে জানায় ঐ চক্র। এমন মিথ্যা তথ্য দিয়ে টিকাদারকে কাজ করতে দেয়নি গেজেটভুক্ত সড়কটির মাইল ফলকের কাজ। এসময় স্থানীয় এলজিইডির প্রকৌশলী উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের কথা শুনে তিনিও কাজ করতে বিরত হন। এ বিষয়ে সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদারের সাথে কথা বললে তিনি জানান আমাকে জানানো হয়েছে আমার নামে সড়ক উদ্ভোধন হবে এজন্য নিমপ্লেইট বসানো হচ্ছে। তখন আমি নিষেধ করি আমার নামে কোন নিমপ্লেট হবে না।আমি এ কাজে বিশ্বাসী নয়। আব্দুল হামিদ সড়কের নামফলক নিয়ে আমি কোন কথা বলিনি।এ কাজে আমি কেনো বাধা দিবো। উল্লেখ্য এই আবুল কাশেম  উল্লেখিত সড়কের নামকরণ নিয়ে নানাবিধ বাধা প্রদান করে।প্রবাসী দানবীর এম এ শাকুর সিদ্দিকী উল্লেখিত সড়ক নির্মাণে অবদান থাকায় তাঁর স্বজনের নাম আব্দুল হামিদ সড়ক নামে সরকার গেজেট প্রকাশ করে। এই গেজেটের বিরুদ্ধে মহামান্য হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে  মামলা  দায়ের করলে মহামান্য  আদালত আব্দুল হামিদ সড়কের নাম বহাল রাখে।