, ,

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাষ্কর্য ভাঙচুরে তাহিরপুর যুবলীগের প্রতিবাদ মিছিল

admin
প্রকাশিত December 6, 2020, 11:40 AM
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাষ্কর্য ভাঙচুরে তাহিরপুর যুবলীগের প্রতিবাদ মিছিল

 

তাহিরপুর প্রতিনিধি::

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙচুর এর প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবলীগের প্রতিবাদ মিছিল।
৬ই ডিসেম্বর রবিবার সকাল ১১টায় উপজেলা যুবলীগের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় সম্মূখে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন,যুগ্ম আহবায়ক রায়হান দ্দিন রিপন,সামায়ুন কবীর,বাদাঘাট ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম হায়দার,উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া,উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার,শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম ইকবাল,সহ-সভাপতি মজিবুর রহমান বালীজুরী যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন,সদর ইউনিয়ন সভাপতি সাজিদ,সাধারন সম্পাদক আবু শামা দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সভাপতি ফজলুল হক,সাধারন সম্পাদক রুবেল মিয়া, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মন,যুগ্ম সাধারন সম্পাদক রাহাত হায়দার প্রমূখ।