, ,

ক্যান্সারে আক্রান্ত শিশু তাওহিদকে বাঁচাতে সাহায্যের আবেদন

admin
প্রকাশিত December 12, 2021, 11:36 AM
ক্যান্সারে আক্রান্ত শিশু তাওহিদকে বাঁচাতে সাহায্যের আবেদন

ক্যান্সারে আক্রান্ত শিশু তাওহিদকে বাঁচাতে সাহায্যের আবেদন

 

ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাও‌হিদ আহমদ মরন ব‌্যথিক ক্যান্সারে আক্রান্ত। সা‌ড়ে ৭ বছর বয়সী শিশু টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে বা‌ড়ির বিছানায় শুয়ে বাঁচার আকুতি মিন‌তি ক‌রে তার মা বাবাসহ প‌রিবা‌রের সক‌লেই কাদ‌ঁ‌ছে।

 

ছাতক উপজেলার গো‌বিন্দগঞ্জ- সৈ‌দেরগাও ইউনিয়নের বিলপাড় গ্রামের হতদরিদ্র দিনমজুর মোহাম্মদ নুরুল্লা ও শিল্পী বেগমের ছেলে। বর্তমানে সৃ‌হিতপুর এলাকায় এক‌টি ভাড়া‌টিয়া বাসায় থা‌কেন।

সে স্থানীয় বুড়াইগাও বাজা‌রে আল জাজিয়া কিন্ডারগা‌র্টেন বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। হতদরিদ্র দিনমজুর মোহাম্মদ নুরুল্লার দুই ছেলে মধ্যে তাও‌হিদ আহমদ ছোট।

 

তাও‌হিদ আহমদকে গত ২৬ অ‌ক্টোবর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মে‌ডিক‌্যাল অ‌ফিসার ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামানকে গো‌বিন্দগঞ্জ লোকনাথ ফা‌মেন্সীতে দেখা‌নোর পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে গত ৩ ন‌ভেম্বর সি‌লেট ওসমানী

মেডিকেল হাসপাতা‌লে ভর্তি হয়ে ১৬‌ দিন হাসপাতা‌লে চি‌কিৎসা দেয়ার পর। মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসপাতা‌লের ক‌্যান্সার বি‌শেষঞ্জ সহকা‌রি অধ‌্যাপক ও‌ বিভাগীয় প্রধান ক‌্যান্সার (বিভাগ) ডাক্তার মোহাম্মদ এস্তেফছার হোছাইন বি‌ভিন্ন রকম প‌রিক্ষা নি‌রিক্ষা ক‌রে তাও‌হিদ আহমদের মরন ব‌্যথিক ক‌্যান্সার রোগ ব‌লে নি‌শ্চিত কর‌েন।

কেমোথেরাপি ও টি রেডিওথেরাপি গ্রহণ করা সহ জরুরী ভি‌ক্তি‌তে ঢাকা বঙ্গবন্ধু মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করার পরামর্শ দেন তি‌নি।

প‌রে দিনমজুর বাবা তার ছে‌লে‌কে

টাকার অভা‌বে ঢাকা না গিয়ে মে‌ডিক‌্যাল হাসপাতা‌ল থে‌কে বা‌ড়ি‌তে নিয়ে আ‌সেন।

দিনমজু‌রের কাজ করে কোনমতে তার সংসার চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এক কালো ছায়া তার প‌রিবা‌রের উপরে বর করেছে। আর্থিক অস্বচ্ছলতার কারণে তার ছে‌লে‌কে চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না। এরজন্য শারীরিক অবস্থা আবারো খারাপের দিকে চলে যাচ্ছে।

ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা যেতে হবে। এরজন্য তার প্রায় ৫ লক্ষ টাকার প্রয়োজন। আর ওই পর্যন্ত চিকিৎসা খরচ যোগান দিতেই সর্বস্বান্ত পিতা মোহাম্মদ নুরুল্লা।

 

এব‌্যাপারে নুরুল্লা জানান, এতদিন কোন মতে জীবনযাপন করলেও আমার ছোট ছেলের জটিল এ রোগের কারণে চোখে অন্ধকার দেখছি। ডাক্তার বলেছেন, ছে‌লে‌কে বাচা‌ঁতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যেতে হবে, তা না হলে অবস্থা আরো খারাপের দিকে যাবে। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো। এখন খেয়ে না খেয়ে পরিবারের সদস্যদের দিন কাটাতে হচ্ছে। কোন উপায় না দেখে ছোট ছেলে তাও‌হিদ আহমদকে বাঁচাতে দেশ বিদেশের সকল শ্রেনীর বিত্তবান সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তিনি।

 

সহযোগিতার জন্য যোগাযোগ করতে তাও‌হিদ আহমদের বাবা: মোবাইল(বিকাশ)+ 8801737863384

 

হাবিবা আক্তার ///