, ,

ঘুমন্ত ৩ পরিবারের উপর হামলা, ৯ আসামিকে জকিগঞ্জ থেকে গ্রেপ্তার

admin
প্রকাশিত April 29, 2021, 09:14 PM
ঘুমন্ত ৩ পরিবারের উপর হামলা, ৯ আসামিকে জকিগঞ্জ থেকে গ্রেপ্তার

দিনরাত ডেস্ক ঃ সিলেটের দক্ষিণ সুরমার নিজগাঁওয়ে ঘুমন্ত ৩ পরিবারের হামলার ঘটনায় ৯ আসামিকে জকিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। গত বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নিজগাঁওয়ের দিলশাদের ছেলে হিমেল মিয়া, জমির আলীর ছেলে হেলাল মিয়া, মখলিস মিয়ার ছেলে মঈন উদ্দিন, নুর উদ্দিনের স্ত্রী শিপা বেগম, আলীম উদ্দিনের স্ত্রী মান্না বেগম, মখলিস মিয়ার মেয়ে রুজিনা বেগম, জামাল মিয়ার স্ত্রী রুবি বেগম, জমির আলীর স্ত্রী রুকেয়া বেগম, আজিরউদ্দিনের স্ত্রী জোছনা বেগম। এদিকে, গ্রেপ্তারকৃত ৯ জনকে সকালে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট হাকিমের ভার্চ্যুয়াল আদালতে তুলে জামিন চাইলে তাদের জামিন মঞ্জুর করা হয়। মামলার বাদীপক্ষের আইনজীবী এডভোকেট শামীম হাসান চৌধুরী জানিয়েছেন, ঘটনাটি মর্মান্তিক। গত ১৫ই এপ্রিল ভোরে দক্ষিণ সুরমার নিজগাঁও গ্রামে ঘুমন্ত ৩ পরিবারের উপর হামলা চালিয়েছে তারা। এই মামলায় ১৬ জন আসামি। মূল অভিযুক্তরা আদালতে উপস্থিত হননি।