
ফাহিমা বেগমঃ
হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী। শেষ বিদায় জানাতে জানাযায় হাজার হাজার মানুষের ঢল নামে।
৩১ জানুয়ারি (সোমবার) বিকাল ৫টায় উপজেলার সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে ২য় জানাযার নামাযে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষের ঢল নামে।
জানাযা পূর্বে দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাঁর প্রতি উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
জানাযায় কেন্দ্রীয় রাজনৈতিক নেতা, প্রশাসনিক, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ উপস্থিত হন।
এর আগে বাদ জোহর সিলেট হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদ প্রাঙ্গণে ১ম জানাযা অনুষ্ঠিত হয়।