
ছাতকে এক ইউপি নির্বাচনে নাতির কোলে চড়ে ভোট দিলেন দাদী জয়তুন
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
ছাতক এর ভাতগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাতি স্বজলের কোলে চড়ে ভোট দিয়েছেন দাদী জয়তুন (১০০)।
আজ ২ রা নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন এর ভোট গ্রহণ এর প্রায় শেষ মুহূর্ত বিকাল প্রায় ৪টা ২০ মিনিটের সময় ১১২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়( কেন্দ্র নং-৪) এ নিজের পছন্দের প্রার্থীকে নাতির কোলে চড়ে ভোট দিয়েছেন দাদী শক্তিয়ারগাঁও গ্রাম নিবাসী মৃত মোঃ কালাই মিয়ার সহধর্মিণী শতবর্ষী মোছাঃ জয়তুন বিবি।
একান্ত আলাপকালে আধাো আধো কন্ঠে জয়তুন বিবি বলেন, ভোট কেন্দ্রে আসতে একটু কষ্ট হলেও জীনের অন্তিমকালে নাতি স্বজল মিয়া(১৮) এর কোলে চড়ে আমার ভোট আমার পছন্দের প্রার্থীকে দিতে পারায় খুব ভাল লাগছে।
হাবিবা আক্তার জেছি //