, ,

ছাতকে চুরির ঘটনায় আটক ১

admin
প্রকাশিত September 25, 2020, 04:12 PM
ছাতকে চুরির ঘটনায়  আটক ১

ছাতক প্রতিনিধিঃ ছাতকের গোবিন্দগঞ্জ বাজারে দোকান চুরির ঘটনায় জড়িত সন্দেহে আরশ আলী (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দিগলী-রামপুর গ্রামের মৃত মদরিছ আলী’র পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। অভিযানের সময় এসআই মহিন উদ্দিন, এএসআই মোহাম্মদ আলী শিপন উপস্থিত ছিলেন।

(২৩ সেপ্টেম্বর) বুধবার গভীর রাতে গোবিন্দগঞ্জ বাজারের ২জন প্রহরীকে আহত করে ৫ লক্ষ টাকার মালামাল চুরি হওয়ার ঘটনায় সন্দেহ আরশ আলীকে গ্রেফতার করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।##