
অলিউর রহমান,ছাতক প্রতিনিধি: ছাতকে পাঁচ বছরের শিশুসহ একটি সাদা রঙের নোহা গাড়ী ছিনতাই হওয়ার খবর পাওয়া গেছে। (২৬ এপ্রিল) সোমবার সকাল ১০টা ৩০মিনিটের সময় উপজেলার গোবিন্দগঞ্জ ফুলকলির সামন থেকে শিশুসহ নোহা গাড়ী নং-ঢাকা মেট্রো চ ৫৩-১২১৫ ছিনতাই হয়। স্থানীয়রা জানান:গাড়ীর মালিক ও মেয়ে শিশুটির চাচা ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজার বড় ভাই উপজেলা গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের শহিদপুর গ্রামের মোহন মিয়া’র পাঁচ বছরের মেয়ে শিশু আলিমাকে নোহা গাড়ীর চালক গাড়ীর সামনে দাঁড় করিয়ে তার ব্যক্তিগত কাজে গোবিন্দগঞ্জ ডাচ বাংলা ব্যাংকে চলে যায়। ব্যাংক থেকে কাজ শেষ করে সে গাড়ীসহ আলিমাকে নিখোঁজ পায়। শিশুটি ও গাড়ীর সন্ধান পেলে নিম্নোক্ত নাম্বারে বা নিকটতম আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
01715-140589
01716-755081