, ,

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান করোনায় আক্রান্ত

admin
প্রকাশিত January 25, 2022, 01:47 PM
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান করোনায় আক্রান্ত

 

ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।

 

রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তার করোনা পরীক্ষায় পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী জানান, শনিবার করোনা পরিক্ষার জন্য নমুনা দিলে নমুনার ফল পজিটিভ পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান জানান, বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন সবাইকে তিনি ।

 

হাবিবা আক্তার ///