
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুর এর পল্লীতে মানসিক রোগী সুমা(১৮) নামক কলেজ ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়,৭ ই মে রোজ শুক্রবার দিন দুপুরে পরিবার এর লোকজন এর অগোচরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত হাড় গ্রাম নিবাসী নরেশ দাস এর মেয়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থী সুমা রানী দাস (১৮) নিজ গৃহের বাঁশের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে। সে মানসিক রোগী, ইতিপূর্বে আরো দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিল বলে পরিবার ও প্রতিবেশী সুত্র জানিয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই শামীম আল মামুন জানান, খবর পেয়ে সুমা রানী দাস (১৮) এর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। শুনেছি মেয়েটি মানসিক রোগী। ইতিপূর্বে সে আরো দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিল।