, ,

জগন্নাথপুরের পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্টে মা-ছেলে সহ ৩ জন নিহত

admin
প্রকাশিত May 16, 2021, 03:49 PM
জগন্নাথপুরের পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্টে মা-ছেলে সহ ৩ জন নিহত

 

জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুর এর পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্টে মা-ছেলে সহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও হাসপাতালে সুত্রে জানাযায়, ১৬ ই মে রোববার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রাম নিবাসী কাচা রবি দাস এর ছেলে অরুন রবি দাস (১১) অসাবধানতা বশত বিদ্যুতে জড়িয়ে পড়লে তার মা চানমতি রবিদাস (৪৫) ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতে জড়িয়ে পড়েন।এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা-ছেলে মৃত্যু বরণ করেছেন । এছাড়াও পৃথক ভাবে বিদ্যুৎ স্পৃষ্টে উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আরফান উল্লার ছেলে ময়না মিয়ার (৬৫) মৃত্যু বরণ করেছেন। তাদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।