, ,

জগন্নাথপুরের ২নং পাটলী ইউপির চেয়ারম্যান সিরাজুল বরখাস্ত

admin
প্রকাশিত January 26, 2021, 09:00 AM
জগন্নাথপুরের ২নং পাটলী ইউপির চেয়ারম্যান সিরাজুল বরখাস্ত

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ অনিয়মের কারণে জগন্নাথপুরের ২ নং পাটলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ সিরাজুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে ।

সুত্রে জানাযায়, সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ সিরাজুল হকের বিরুদ্ধে দায়িত্বপালনে চরম গাফিলতি, সরকারি অনুমতি ছাড়া বিদেশ গমনসহ অনিয়মের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ১৭ ই জানুয়ারী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোঃ আবু জাফর রিপন সাক্ষরিত পত্রে জানা গেছে।বিষয়টি অবহিত করে জগন্নাথপুরের ইউএনও এবং পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে (সাময়িকভাবে বরখাস্তকৃত) পত্র দেয়া হয়েছে।
এ বিষয়ে ২নং পাটলী ইউনিয়নের পরিষদ এর চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) সিরাজুল হক জানান, এ ধরণের কোনো পত্র তিনি পাইনি।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন, ২ নং পাটলী ইউপির চেয়ারম্যান মোঃ সিরাজুল হককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে মর্মে কোনো পত্র এখনো পাইনি।