
জগন্নাথপুরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুর থানা পুলিশ এর উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
” মুজিব বর্ষে পুলিশি নীতি, জনসেবা আর সম্প্রতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ এর উদ্যোগে ৩০ শে অক্টোবর রোজ শনিবার থানা ভবনে অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও এসআই মোঃ আব্দুস ছত্তার এর পরিচালনায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম মশাহিদ, সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু মিয়া, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি বাবু শংকর রায়, জগন্নাথপুর উপজেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা শাখা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম লাল, সাংবাদিক শাহজাহান মিয়া ও মাওলানা মোঃ আলী আসকর প্রমূখ।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
হাবিবা আক্তার জেছি //