, ,

জগন্নাথপুরে জ্যোৎস্নার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

admin
প্রকাশিত March 22, 2022, 03:23 AM
জগন্নাথপুরে জ্যোৎস্নার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

 

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী হত্যাকারী খুনিদের ফাঁসির দাবীতে জগন্নাথপুর ফেয়ার ফেইস এর আয়োজনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত নারিকেলতলা গ্রাম নিবাসী সৌদি প্রবাসী জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা ছুরুক মিয়ার স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্না হত্যাকারী জিতেশ, অনজিৎ ও অতিশ এর ফাঁসির দাবীতে জগন্নাথপুর এর সামাজিক সংগঠন ” জগন্নাথপুর ফেয়ার ফেইস ” এর আয়োজনে আজ ২০ শে মার্চ রোজ রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে শত-শত মানুষের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর ফেয়ার ফেইস এর সভাপতি মোঃ শামীম আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা যুবলীগ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন ও জগন্নাথপুর পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি ছালিক আহমদ ডন প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জগন্নাথপুর এর প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্না(৩৫) কে ধর্ষণ এর পর হত্যাকারী ৩ কুলাঙ্গার ব্যবসায়ী নামধারী খুনি জিতেশ, অনজিৎ ও অসিতকে দ্রুত বিচার এর মাধ্যমে ফাঁসি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি। তারা আরো বলেন, এই হত্যাকন্ডের সাথে সাথে খুনিদের গ্রেপ্তার করার পাশা-পাশি হত্যা রহস্য উন্মোচন করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জগন্নাথপুরবাসীর পক্ষে ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য,বিগত ১৬ ই ফেব্রুয়ারী রোজ বুধবার দিবাগত রাতে জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা গ্রাম নিবাসী সৌদি আরব প্রবাসী মোঃ ছুরুক মিয়ার স্ত্রী জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকায় নিজ বাসায় বসবাসরত শাহনাজ পারভীন জ্যোৎস্না(৩৫) কে পৌর পয়েন্টস্থ অভি মেডিকেল হলে কৌশলে ঘুমের ঔষধ খাওয়ানোর পর গভীর রাতে ফার্মেসীর ভিতর তাকে ধর্ষণ করে অভি মেডিকেল হল এর মালিক জিতেশ ও তার দুই বন্ধু অনজিৎ ও অসিত নামক খুনিরা।১৭ ই ফেব্রুয়ারী অভি মেডিকেল হল থেকে ছয় খন্ডিত মরদেহ উদ্ধার করে জগন্নাথপুর থানা পুলিশ।
ধর্ষণের বিষয়টি প্রকাশ করার কথা বলায় শ্বাসরোধে জ্যোৎস্নাকে হত্যা করে মরদেহ ছয় টুকরো করে। পরে মরদেহ গুমরেও পরিকল্পনা করে ধর্ষনকারীরা। রাজধানী শহর ঢাকা ও সুনামগঞ্জে অভিযান পরিচালনা করে ১৮ ই ফেব্রুয়ারী জ্যোৎস্না হত্যার মূল তিন আসামীকে গ্রেপ্তার এর পর এসব তথ্য জানতে পারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ( সিআইডি)। আদালতেও স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে এই খুনিরা। ওরা কারাগারে রয়েছে।