, ,

জগন্নাথপুরে ঝড়ের কবলে পড়ে শিক্ষক নিহত

admin
প্রকাশিত July 14, 2022, 04:23 AM
জগন্নাথপুরে ঝড়ের কবলে পড়ে শিক্ষক নিহত

হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুরে রাতের আধাঁরে ঝড়ের কবলে পড়ে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষক বদরুল (৩৫) মৃত্যু বরন করেছেন।
স্থানীয় সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত লাউতলা গ্রাম নিবাসী মৃত শামসুদ্দিন আহমেদ এর ছেলে উপজেলা পাটলী টাইটেল মাদ্রাসার শিক্ষক বদরুল মিয়া(৩৫) গতকল ১৩ ই জুলাই দিবাগত রাতে ছোট ভাই রশিদ মিয়া(২৫) কে সাথে নিয়ে নৌকা যোগে বাড়ী পার্শ্ববর্তী বিলচর হাওরে মাছ ধরতে যান। রাত প্রায় সাড়ে আট ঘটিকার সময় প্রচন্ড ঝড়ো বাতাস বইলে নৌকা উল্টে দুই ভাই পানিতে পড়ে যায়। এসময় রশিদ মিয়া সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও বদরুল মিয়া নিখোঁজ হন। অনেক খোঁজা -খুজির পর বদরুল মিয়ার লাশ পাওয়া গেছে। তার এই অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।