, ,

জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন ইউএনও সাজেদুল

admin
প্রকাশিত June 21, 2022, 05:30 PM
জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন ইউএনও সাজেদুল

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর পক্ষ থেকে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করার পাশা-পাশি বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন ইউএনও সাজেদুল ইসলাম।

আজ ২১ শে জুন রোজ মঙ্গলবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম উপজেলার আশারকান্দী ইউনিয়ন এর বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার পাশা-পাশি বন্যা আশ্রয় কেন্দ্র সমূহ পরিদর্শন করেছেন এবং জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসন এর সংসদ সদস্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
এসময় উপজেলা প্রশাসনের অন্যান্যরা সহ সুবিধাভোগী জনসাধারণ উপস্থিত ছিলেন।