, ,

জগন্নাথপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত

admin
প্রকাশিত March 13, 2021, 07:05 PM
জগন্নাথপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুর এর পল্লীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় একাধিক সুত্রে জানাযায়, ১২ ই মার্চ বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজার মাঠে রানীগঞ্জ ইউনিয়ন ফুটবল লীগে কুবাজপুর ফুটবল দল বনাম রানীগঞ্জ ফুটবল দল এর মধ্যকার ফাইনাল খেলা চলাকালীন সময়ে রেফারি ফাউল ধরা নিয়ে কুবাজপুর দল এর খেলোয়াড়েরা উত্তেজিত হন।এতে উভয় দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে হুমায়ূন, রাজু, রিংকু সহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।