, ,

জগন্নাথপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

admin
প্রকাশিত March 26, 2021, 01:44 PM
জগন্নাথপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জগন্নাথপুরে স্বাধীনতার ৫০ বছর রজতজয়ন্তীতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, জগন্নাথপুর পৌর সভা জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান,জাতীয় পার্টি ও সামাজিক -সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে উপজেলা সদরস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়াও মসজিদে মসজিদে দোয়া মাহফিল সহ আলোচনা সভা ও‌ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
এদিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ শুভ উদ্ধোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান, ওসি মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ। কুচকাওয়াজ শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।