
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরে সাবেক মেম্বার ও তরুণ সমাজ সেবক মির্জা আবদুল লতিফ এর শুভ জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার ও তরুণ সমাজ সেবক মির্জা আবদুল লতিফ এর শুভ জন্মদিন উপলক্ষে স্থানীয় কলকলিয়া বাজারে তাঁর বন্ধু- বান্ধবদের আয়োজনে ১ লা জানুয়ারী সন্ধ্যালগ্নে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মির্জা আবদুল লতিফ, কাজল দাস, আলীনূর,তোফায়েল, ইউনূছ,পাভেল ও রমা দাস প্রমূখ।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে একে অন্যকে মিষ্টি মূখ করিয়েছেন ।
হাবিবা আক্তার ///