
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুর- তেলিকোনা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শামীনূর(১৮) নামক এক কিশোর আহত হয়েছে। তাকে সিলেট রেফার করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাড়ারগাঁও গ্রাম নিবাসী কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান এর ছেলে শামীনূর রহমান (১৮) আজ ৫ ই ফেব্রুয়ারী রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় কলকলিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ী ফেরার পথে জগন্নাথপুর – তেলিকোনা সড়কের মোল্লারগাঁও এলাকায় পৌঁছা মাত্র মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে রক্তাক্ত আহত অবস্থায় শামীনুর রহমান (১৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।