
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে মেয়র পদে ৫ জন সহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
২০২১ সালের ১৬ ই জানুয়ারী সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌর সভার নির্বাচন। আজ ২০ শে ডিসেম্বর রোজ রবিবার এই নির্বাচনে প্রার্থীতা ঘোষনা করে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান এর নিকট মেয়র পদে বর্তমান পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া (আ.লীগ), সাবেক পৌর মেয়র আক্তার হোসেন (স্বতন্ত্র), হারুনুজ্জামান (বিএনপি), আমজদ আলী শফিক (স্বতন্ত্র) ও বিষ্ণু চন্দ্র রায় (স্বতন্ত্র)। এছাড়া সংরক্ষিত ৩টি ওয়ার্ড থেকে নারী কাউন্সিলর পদে ৯ জন ও পুরুষ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ড থেকে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, আগামী ২২ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদের রাধারমণ হলে প্রার্থীদের যাচাই-বাছাই হবে। ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার। ৩০ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে হবে প্রতীক বরাদ্দ। সব শেষে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। নির্বাচনটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।