, ,

জগন্নাথপুর পৌর শহরে গণসংযোগ করেছেন মেয়র প্রার্থী সেলিম

admin
প্রকাশিত September 28, 2020, 02:55 PM
জগন্নাথপুর পৌর শহরে গণসংযোগ করেছেন মেয়র প্রার্থী সেলিম

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুর পৌর সভার উপ-নির্বাচনে মেয়র পদে জগ প্রতীক এর প্রার্থী মোঃ আবুল হোসেন সেলিম গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
আর মাত্র কয়েক দিন বাকী আগামী ১০ ই অক্টোবর সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার উপ-নির্বাচন। এই উপ- নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ এর বিদ্রোহী প্রার্থী জগন্নাথপুর পৌর সভার প্রয়াত মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ এর ছেলে মোঃ আবুল হোসেন সেলিম (জগ প্রতীক) ২৮ শে সেপ্টেম্বর দিনব্যাপী জগন্নাথপুর পৌর সদর বাজার সহ পৌর এলাকার বিভিন্ন পাড়া – মহল্লায় জনগণের সাথে কোশল বিনিময় করার পাশা-পাশি লিফলেট বিতরণ করেছেন এবং ১০ ই অক্টোবর “জগ” প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পৌরবাসীর প্রতি আকুল আবেদন জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ আঙ্গুর মিয়া,মোঃ সিরাজ নূর, মোঃ দিলু মিয়া, মোঃ হিরন মিয়া ও মেয়র প্রার্থী মোঃ আবুল হোসেন সেলিম এর জগ প্রতীকের কর্মী – সমর্থক সহ বিভিন্ন শ্রেনী – পেশার জনসাধারণ।