, ,

জগন্নাথপুর – বিশ্বনাথ সড়ক এলাকায় দুই ডাকাত গ্রেপ্তার

admin
প্রকাশিত April 1, 2022, 09:34 AM
জগন্নাথপুর – বিশ্বনাথ সড়ক এলাকায় দুই ডাকাত গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

 

জগন্নাথপুর – বিশ্বনাথ সড়ক এলাকার কালীগঞ্জ বাজার থেকে ডাকাতির সরঞ্জাম সহ আবুল(৪১) ও আকিল(৩৩) নামক নামক দুই ডাকাতকে আটক সহ তাদের বহনকারী মাইক্রোবাস গাড়ী আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
ঘটনার বিবরণে স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, ৩০ শে মার্চ দিবাগত-রাত প্রায় সাড়ে চার ঘটিকার দিকে জগন্নাথপুর – বিশ্বনাথ সড়ক এলাকার কালীগঞ্জ বাজারে একটি হাইয়েস মাইক্রোবাস ( গাড়ী নং- চট্র মেট্রো- চ-১১-২৮৬৪) গাড়ী প্রবেশ করতে দেখে গাড়ীটির গতিরোধ করেন সিলেটের বিশ্বনাথ থানার টহলরত পুলিশ দলের নেতৃত্বে থাকা এসআই মোহাম্মদ খবির উদ্দিন ও এসআই মোঃ নাছির উদ্দীন সহ পুলিশ দল। এসময় গাড়ীটি তল্লাশী শুরু করলে পুলিশ এর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ডাকাত পালিয়ে গেলও ডাকাত দলের সদস্য সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রাম নিবাসী আব্দুল করিম এর ছেলে আবুল খয়ের (৪১) ও একই জেলার ছাতক উপজেলার আন্দাইরগাঁও গ্রাম নিবাসী সাঈফুর রহমান এর ছেলে আকিল আলী(৩৩)কে গ্রেপ্তার করে পুলিশ। এসময় মাইক্রোবাস থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আবুল খয়ের (৪১) ও আকিল আলী (৩৩) নামক দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এবং ডাকাতির সরঞ্জাম সহ তাদের বহনকারী মাইক্রোবাস গাড়ীটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের আজ ৩১ শে মার্চ রোজ বৃহস্পতিবার সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।