, ,

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এম জাকির হোসেনের পিতার ইন্তেকাল

admin
প্রকাশিত December 3, 2020, 08:20 PM
জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এম জাকির হোসেনের পিতার ইন্তেকাল

দিনরাত সংবাদঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাবেক ছাত্রনেতা এম জাকির হোসেনের পিতা মরহুম আব্দুল লতিফ তাপাদার ইন্তেকাল করেছেন। তিনি আমেরিকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মরহুম আব্দুল লতিফ তাপাদার এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন।  সমাজ সেবক  লতিফ তাপাদার জকিগঞ্জের গঙ্গাজল গ্রামের বাসিন্দা। মরহুম আব্দুল লতিফ তাপাদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এম জাকির হোসেনের পিতার মৃত্যুতে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।  বিশিষ্ট সমাজসেবক লতিফ তাপাদারের মৃত্যুতে  দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান ডালিম গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক ছাত্র নেতা অধ্যাপক ইকবাল হোসেন রাজু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া,  গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসাইন,সাবেক সংসদ সদস্য মাকসুদ ইবনে আজিজ লামা, ইয়াহিয়া চৌধুরী  এহিয়া,আব্দুল্লাহ সিদ্দিকী,  কেন্দ্রীয় নেতা এমএ মতিন চৌধুরী, আলহাজ্ব কুনু মিয়া, ছাত্র সমাজের সভাপতি তাজ উদ্দিন আহমেদ এপ্লু গভীর শোক প্রকাশ করেছেন।