, ,

জাবেদ চৌধুরী উদ্যোগে দিরাইয়ে খালেদা জিয়া ও নাছির চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

admin
প্রকাশিত January 22, 2022, 11:24 AM
জাবেদ চৌধুরী উদ্যোগে দিরাইয়ে খালেদা জিয়া ও নাছির চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

 

 

জাকারিয়া জোসেফ ঃ

 

দিরাইয়ে যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদের উদ্যোগে বি এন পির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বি এন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দিরাই শাল্লার সাবেক এম পি নাছির উদ্দীন চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার যুহরের নামাজের পর আজমল হোসেন চৌধুরী জাবেদের দিরাইয়ের বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা জালাল উদ্দীন, দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ। উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, দিরাই উপজেলা যুবদলের আহবায়ক মঈণ উদ্দিন চৌধুরী মাসুক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী,

জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, আবুল কালাম আজাদ, এ কে সোহাগ, দিলুয়ার হোসেন, সহ সভাপতি সজিব রশিদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান ও দিরাই শাল্লার সাবেক সাংসদ নাছির উদ্দীন চৌধুরীর রোগমুক্ত ও সুস্থতা কামনা করেন।

এর আগে সকালে শতাধিক মোটর শোভাযাত্রা করে পাথারিয়া তাকেঁ নেতাকর্মীরা বরন করে দিরাই বাজার প্রদক্ষিণ করে নিজ বাসভবনে নিয়ে আসেন বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীরা।

 

জাকারিয়া হোসেন জোসেফ

দিরাই সুনামগঞ্জ থেকে

২২-০১-২০২২ইং

০১৭১১১৪৫৯০৯

 

হাবিবা আক্তার //