
দিরাই প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সহ ২৫ জন নেতাকর্মীর উপর মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দিরাই উপজেলা,পৌর এবং কলেজ ছাত্রদল।
বিক্ষোভ মিছিল শেষে দিরাই পৌর ছাত্রদলের আহবায়ক এস এম সায়েম এর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস আর সোহাগের পরিচালনায় একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথ সভায় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন আমাদের নেতা, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান সহ ২৫ জন নেতাকর্মীর উপর সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
আমরা জাতীয়তাবাদী ছাত্রদল যখন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ মিছিলের আয়োজন করি তখন প্রশাসন আমাদের কে বাঁধা দেয়।
তাই আমরা পরবর্তীতে দিরাই পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মিছিল করি।
আমরা আমাদের নেতার উপর মিথ্যা মামলা এবং আমাদের বিক্ষোভ মিছিলে বাঁধা দেওয়ার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ছাত্রদল নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক টি এম ফখরুল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফোজায়েল আহমেদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ প্রমুখ।