, ,

তাহিরপুরে নব-নির্বাচিত ৭ ইউপি চেয়ারম্যানে’র শপথ গ্রহণ সম্পন্ন

admin
প্রকাশিত March 2, 2022, 04:26 PM
তাহিরপুরে নব-নির্বাচিত ৭ ইউপি চেয়ারম্যানে’র শপথ গ্রহণ সম্পন্ন

শফিকুল ইসলাম স্বাধীন, তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শপথ নিলেন ৭ ইউনিয়নের
নব-নির্বাচিত চেয়ারম্যানগণ।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ (১ মার্চ মঙ্গলবার ) বিকেল ৪ ঘটিকা সময় তাহিরপুর উপজেলার
নব-নির্বাচিত ৭ ইউনিয়ন চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হালিম, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবিরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তগণ।

শপথ নেওয়া ৭ ইউপি চেয়ারম্যান হলেন তাহিরপুর সদর ইউনিয়নে মোঃ জুনাব আলী, বাদাঘাট ইউনিয়নে মোঃ নিজাম উদ্দিন, বড়দল উত্তর ইউনিয়নে মোঃ মাসুক মিয়া, ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে হাজী এম ইউনুছ আলী, শ্রীপুর উত্তর ইউনিয়নে আলী হায়দার, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে আলী আহমদ মুরাদ এবং বালিজুরী ইউনিয়নে’র আজাদ হোসাইন।শপথ শেষে জেলা প্রশাসক নব-নির্বাচিত সাত ইউপি চেয়ারম্যানগনকে ফুলেল শুভেচ্ছা জানান।