, ,

তাহিরপুরে বড়দিন উপলক্ষে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরন

admin
প্রকাশিত December 14, 2020, 03:01 PM
তাহিরপুরে বড়দিন উপলক্ষে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরন

 

তাহিরপুর প্রতিনিধি::

সুনামগঞ্জ তাহিরপুরে বড়দিন উপলক্ষে ৪হাজার ৫’শ স্পন্সর শিশুর মধ্যে ওয়ার্ল্ড ভিশনের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন এর উদ্যেগে প্রকল্প ব্যবস্থাপক বিভূদান বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্ধশতাধিক শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করোন সিন্ধু চৌধুরী বাবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সাংবাদিক বাবরুল হাসান বাবলু,উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার,ওয়ার্ল্ড ভিশন চাইল্ড প্রটেকশন অফিসার এ্যান্থনি রংদি প্রমুখ। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সাবান,হ্যান্ড স্যানিটারাইজ,হ্যান্ড ওয়াশ,টুথপেস্ট ইত্যাদি।
প্রকল্প ব্যবস্থাপক বিভূদান বিশ্বাস বলেন, আগামী তিন দিনের মধ্যে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শেষ করা হবে।