, ,

তাহিরপুরে ভূর্তূকি দিয়ে কৃষকদের মাঝে ধানের বীজ বিক্রি

admin
প্রকাশিত December 24, 2021, 12:42 PM
তাহিরপুরে ভূর্তূকি দিয়ে কৃষকদের মাঝে ধানের বীজ বিক্রি

শফিকুল ইসলাম স্বাধীন, তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জ তাহিরপুরে বিএডিসি’র স মাধ্যমে ভূর্তূকি দিয়ে কৃষকদের মাঝে ধানের বীজ বিক্রি করছে সরকার। শুক্রবার বিকাল ২টায় তাহিরপুর বাজারে আনুষ্টানিকভাবে বিএডিসি’র উফসী বোর ধান বীজ বিক্রি কার্যক্রম শুভ উদ্ভোধন করেন তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা।এ সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম,সহ সভাপতি সাংবাদিক বাবরুল হাসান বাবলু,বিএডিসির বীজ ডিলার তালিমুল ইসলাম দুলাল,সামায়ুন কবীর,কৃষক রেনু মিয়া ও গোলাম হোসেন প্রমূখ।
তাহিরপুর বাজারের বিএডিসি’র বীজ ডিলার সামায়ুন কবীর বলেন,১০ কেজি উফসী বোর ধানের বীজের প্যাকেটে মূল্য নির্ধারন করা হয়েছে ৩৯০ টাকা। কৃষকদের নিকট তারা বিক্রি করছেন ৩’শ টাকা মূল্যে।