, ,

তাহিরপুরে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারদের মানববন্ধন 

admin
প্রকাশিত February 15, 2022, 04:11 PM
তাহিরপুরে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারদের মানববন্ধন 

 

তাহিরপুর প্রতিনিধি

 

সুনামগঞ্জের তাহিরপুরে ৭টি ইউনিয়নে ২০টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত ১৩৭ জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) এর প্রণোদনা ভাতা ও অন্যান্য সম্মানী পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৫ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা এমএইচভি এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা এমএইচভি এসোসিয়েশনের সভাপতি আমান উল্লাহ, সহ সভাপতি উর্মি আক্তার, সাধারন সম্পাদক রুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক তারেক নূর, সহ সাংগঠনিক সম্পাদক প্রিয়াঙ্কা সরকার, প্রচার সম্পাদক রোমান মিয়া, উপদেষ্টা আলমগীর প্রমুখ।

 

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১১মাস যাবত বেতন/সম্মানী ভাতা পাচ্ছেন না উপজেলার ২০টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত ১৩৭ জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি)। ফলে মাঠ পর্যায়ে কাজ করা ওই হেলথ ভলান্টিয়াররা বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

 

হাবিবা আক্তার ///