, ,

তাহিরপুরে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন হাজী এম ইউনুছ আলী

admin
প্রকাশিত February 20, 2022, 04:15 PM
তাহিরপুরে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন হাজী এম ইউনুছ আলী

 

 

শফিকুল ইসলাম স্বাধীন

 

তাহিরপুর প্রতিনিধি

 

 

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে’র ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে’র হাওরের ফসল রক্ষা বাঁধের চলমান কাজ পরিদর্শন করেন ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে’র

নব-নির্বাচিত চেয়ারম্যান হাজী এম, ইউনুছ আলী।

 

২০ই ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে মাটিয়ান হাওরে’র কুড়ের বান, গুঙ্গের পাড়, আলমকালি,

মেশিন বাড়ি, জামলাবাজ নদীর বাঁধ সহ বিভিন্ন বাঁধ নির্মাণাধীন ফসল রক্ষা বাঁধের কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

 

তিনি বলেন, চলতি মাসের মাধ্যমে অবশ্যই বোর ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ করতে হবে। সঠিক সময়ে বাঁধের কাজ সম্পন্ন করতে কারো গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যদি কেউ বাঁধের কাজ নিয়ে কোন প্রকার অনিয়ম দুর্নীতি করে তাহলে সে যত বড় মাপের নেতাই হোক তাকে ছাড় দেয়া হবে না।

 

অসমাপ্ত বাঁধের কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য নির্দেশনা দেন তিনি।

 

দিনব্যাপী পরিদর্শনকালে সাথে ছিলেন, ছার নব-নির্বাচিত মেম্বার।

 

২নং ওয়ার্ড

নব-নির্বাচিত মেম্বার মোঃ ইয়াকুব হোসেন,

৩নং ওয়ার্ড

নব-নির্বাচিত মোঃ আবু মিয়া,

৪নং ওয়ার্ড

নব-নির্বাচিত মেম্বার মোঃ রোকন মিয়া,

৫নং ওয়ার্ড

নব-নির্বাচিত মেম্বার জুয়েল মিয়া।

আরো ছিলেন ফায়েজ মিয়া, উজ্জল মিয়া,

আক্তারোজামান,

সানজব হোছতার প্রমুখ।

 

হাবিবা আক্তার ///