, ,

তাহিরপুরে হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক স্বপন দাসের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শ্বর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

admin
প্রকাশিত November 22, 2020, 11:41 AM
তাহিরপুরে হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক স্বপন দাসের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শ্বর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

 

তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও বিশিষ্ট কয়লা আমদানী কারক স্বপন দাসের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শ্বর্ত মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্টিত। রবিবার দুপুরে তাহিরপুর উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে উপজেলা সদর পূর্ববাজারে ঘন্টাব্যপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন,উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার,সাংবাদিক আবুল কাশেম,বিশিষ্ট সমাজসেবক মেহেদী হাসান উজ্জল,সমীর রায়,ছাইদুল কিবরিয়া,কাজল দাস,ইউপি সদস্য প্রদীপ দাস,আওয়ামীলীগ নেতা সত্য রঞ্জন দাস প্রমূখ। মানববন্ধনে বক্তরা বলেন, তাহিরপুর উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও বিশিষ্ট কয়লা আমদানীকারক স্বপন দাসের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শ্বর্ত মুক্তির দাবী জানান। উল্লেখ্য গত ৫ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনী উপজেলার ট্যাকেরঘাট থেকে স্বপন কুমার দাসকে আটক করে তাহিরপুর থানায় মামলা দায়ের করে।