, ,

তাহিরপুরে ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে সার্বজনীন শ্মশানঘাট ও কালিমন্দির

admin
প্রকাশিত December 19, 2020, 06:03 PM
তাহিরপুরে ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে সার্বজনীন শ্মশানঘাট ও কালিমন্দির

 

তাহিরপুর প্রতিনিধি::

সুনামগঞ্জ তাহিরপুরের বিশিষ্ট ব্যবসায়ী শীতেশ পালের উদ্যোগে ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে সার্বজনীন শ্মশানঘাট ও কালিমন্দির।
১৯ই ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামে এ নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ১৪ গ্রামের মৃত মানুষের শবদাহ করা হবে এবং প্রতি বছর কালিপূজা অনুষ্টিত হবে। শনিবার এ নির্মাণকাজের উদ্ভোধন পূর্ব আলোচনা সভায় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ৫ লক্ষ টাকা অনুদানের ঘোষনা দেন এবং উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবুল হোসেন খান ২ লক্ষ টাকা অনুদানের আশ্বাস দেন। অপরদিকে ১৪ গ্রামের পক্ষে সার্বজনীন ভাবে ১০ লক্ষ টাকা অনুদানের তালিকা লিপিবদ্ধ করা হয়। সবমিলে সভায় ১৭ লক্ষ টাকার তালিকা প্রকাশ করা হয়।
অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী মতিশ পাল,বেনু পাল,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার,সাধারন সম্পাদক অমল কান্তি কর,যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,মুদাচ্ছির আলম,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,দলীয় নেতা আবুল খায়ের,মিলন তালুকদার,বাবুল মিয়া প্রমূখ।