
রাফি, দক্ষিণ সুনামগঞ্জ থেকে :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্যান্ডিং বিষয়ে দক্ষিণ সুনামগঞ্জে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করে সুনামগঞ্জ জেলা তথ্য অফিস।
সুনামগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার শাম্মী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পরিবার কল্যাণ সহকারি রত্না রানী দে, হেনা বেগম ও শিক্ষার্থী স্বপ্না আক্তার।
এসময় নারী স্বাস্থ্যকর্মী ও নারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।