, ,

দিরাইয়ে সমবায়ী প্রশিক্ষণ অনুষ্ঠিত

admin
প্রকাশিত February 2, 2022, 03:00 PM
দিরাইয়ে সমবায়ী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিরাইয়ে সমবায়ী প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

 

দক্ষসমবায়ী ও সফল সমবায় সমিতি গঠনের লক্ষে দিরাইয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিনভর অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা বশির আহমদ, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নাহিদ আহমদ, দিরাই প্রেসক্লাবের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুজাহিদুল ইসলাম সর্দার। প্রশিক্ষণে সমবায় সমিতির সদস্যরা অংশ গ্রহণ করেন।

 

হাবিবা আক্তার ///