
স্পোর্টস প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে
স্টার মুভমেন্ট বাংলাদেশ’র উদ্যোগে, স্টার মুভমেন্ট হাতিয়া ক্রিকেট ক্লাব’র উদ্বোধন করা হয়েছে।
রবিবার(২২ নভেম্বর) স্থানীয় আকিলশাহ বাজার কার্যালয়ে স্টার মুভমেন্ট হাতিয়া ক্রিকেট ক্লাবের সভাপতি সাজু আহমেদ’র সভাপতিত্বে এবং স্টার মুভমেন্ট হাতিয়া ক্রিকেট ক্লাবের সমন্নয়কারী আখলাক হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসিবে উপস্তিত ছিলেন আকিলশাহ বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহিদ হাসান মহিম, অত্র বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, হাতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাদেশ চন্দ্র পুরুকায়েস্ত, স্টার মুভমেন্ট বাংলাদেশের নির্বাহী সভাপতি ও অত্র কুলঞ্জ ইউপি সদস্য চান মিয়া চৌধুরী , সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম চৌধুরী , কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জুবেদ আলম, সমাজ সেবক সিপন আহমেদ, প্রমুখ।
স্টার মুভমেন্ট হাতিয়া ক্রিকেট ক্লাবের সভাপতি সাজু আহমেদ এবং সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ’কে নির্বাচিত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উক্ত সংগঠনের সাফল্য কামনা করে বলেন সংগঠনে চেয়ারম্যান মোশতাক চৌধুরী প্রবাসে থেকেও গ্রামীণ ছাত্র ,যুব সমাজ এবং সাধারণ জনসাধারণের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপন, শিক্ষা, স্বাস্হ্য, ক্রীড়া তথা মানবিক কল্যাণে তিঁনি সক্রিয়ভাবে ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশপ্রেম থাকার কারনে তিনি কাজটি করে যাচ্ছেন। উক্ত ক্রিকেট ক্লাব থেকে ভাল মানের খেলোয়াড় বের হয়ে আসবে বলে অনেকেই উল্লেখ করেন।সাথে সাথে এলাকার সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়।