, ,

ধর্মপাশায় গলা কেটে বৃদ্ধ জেলে খুন

admin
প্রকাশিত January 8, 2021, 11:50 AM
ধর্মপাশায় গলা কেটে বৃদ্ধ জেলে খুন

 

বিশেষ প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই জলমহালের আধিপত্য বিস্তারের জেরে সুনই মৎসজীবি সমবায় সমিতির সদস্য শ্যামচরন বর্মন(৬০)কে গলা কেটে হত্যার ঘটনা ঘটে।
খুন হওয়া সদস্য শ্যামচরন বর্মনের ছেলে চন্দন বর্মনের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাতের শুরুতে বিপক্ষের খলা থেকে আসা লোকজন তাদের খলায় এসে গুলির আওয়াজ করে, বিদ্যুৎএর লাইট ভেঙে অন্ধকারে আমাদের লোকজনদের উপর হামলা চালায় এবং বেধরক মারধর করে। এবং আমাকে মারতে না পেরে আমার বাবাকে গলা কেটে হত্যা করে, আমাদের খলায় অাগুন লাগিয়ে চলে যায়।এছাড়াও আহত অাছে প্রায় ১৭জন।ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন সরকার তিনি বলেন আমাদের পুলিশ বাহিনী এপর্যন্ত ২১জনকে গ্রেফতারে সক্ষম হয়েছি।